News Flash

  • Home
  • Uncategorized
  • বিএড অনুপ্রেরনা যোজনায় আবেদনকারীদের নথিপত্র যাচাই শুরু হচ্ছে আজ
Image

বিএড অনুপ্রেরনা যোজনায় আবেদনকারীদের নথিপত্র যাচাই শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরনা যোজনায় আবেদনকারীদের নথিপত্র যাচাই রবিবার থেকে শুরু হচ্ছে৷ রাজ্যের ৮টি জেলাতেই আবেদনকারীদের নথিপত্র একত্রে যাচাই শুরু হবে৷ রাজ্য জেলা প্রশাসনের আধিকারীক, বিভিন্ন সুকলের প্রিন্সিপাল, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারীক এবং ইউবিআই এর আধিকারীকরা ওই নথিপত্র গুলি যাচাই করবেন৷

জানা গেছে, পশ্চিম জেলায় মাতঙ্গিনী প্রতীলতা প্রেক্ষাগৃহে, ধলাই জেলার আমবাসায় চন্দ্রইপাড়া সুকলে, খোয়াই জেলার খোয়াই বয়েজ সুকলে, উত্তর জেলার ধর্মনগরে বিবিআই সুকলে, ঊনকোটি জেলার কৈলাসহরের আরকেআই সুকলে, দক্ষিণ জেলার বিলোনীয়ায় বিদ্যাপীঠ সুকলে, গোমতী জেলার উদয়পুরে কেবিআই সুকলে এবং সিপাহীজলা জেলার বিশালগড়ে  অফিসটিলা সুকলে নথিপত্র যাচাই কেন্দ্র গড়ে তোলা হয়েছে৷ আবেদনকারীদের ইনকাম সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার নথি জমা দিয়ে হয়েছে৷ এদিকে, এই যোজনায় ২ লক্ষ টাকা ঋণ নিতে গেলে কোনও সরকারি কর্মচারী গ্যারান্টার প্রয়োজন নেই৷ শুধু তাই নয়, ঋণ নিতে  গেলে কোনও চুক্তি কিংবা জমির দলিল জমা দেওয়ারও প্রয়োজনীয়তা৷ আবেদনকারী এবং তার অভিভাবকের সাক্ষরের ভিত্তিতেই ঋণ দেওয়া হবে৷

সম্প্রতি শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় পাচ হাজার জনকে রাজ্য সরকার স্পনসার করবে৷ আবেদনকারীরা এনসিটিই, এনএএসি এবং ভারতের কোয়ালিটি কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানেই বিএড কোর্সের জন্য ভর্তি হতে পারবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top