News Flash

  • Home
  • Uncategorized
  • দান্তেওয়াড়ায় তল্লাশি অভিযানে চার মাওবাদী গ্রেফতার
Image

দান্তেওয়াড়ায় তল্লাশি অভিযানে চার মাওবাদী গ্রেফতার

রায়পুর, ২৫ নভেম্বর (হি.স.) : মাও অধ্যুষিত ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চার মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে বলে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানান৷ জানা গিয়েছে, চারজনের মধ্যে থেকে তিনজনকে বাঁশি পুলিশ থানা এলাকার জঙ্গল থেকে গ্রেফতার করা হয়৷ চতুর্থ ব্যক্তিকে বারসুর এলাকা থেকে পাকড়াও করা হয়৷ পরে ধৃতদের পরিচয়ও প্রকাশ্যে আনে পুলিশ৷ এদের মধ্যে মীনা টেলাম(২২) এরিয়া সাপ্লাই টিমের ইনচার্জ হিসাবে কাজ করত৷ পুলিশ তার মাথার দাম রাখে তিন লক্ষ টাকা৷ এছাড়া মাংলু টেলাম(২৫), ভীমা কুঞ্জম(২৫) ও দশমন কাওয়াসি(৪৫) নামে আরও তিন মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ৷ এদের মধ্যে মাংলুর মাথার দাম ছিল এক লক্ষ টাকা৷
পুলিশ জানিয়েছে, কাওয়াসি ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে৷ চলতি বছর অগষ্ট মাসে তারা এক ব্যক্তিকে খুন করে৷ এবং দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷ এছাড়া রেললাইন ধ্বংস ও মাওবাদীদের পোস্টার সাঁটানোর কাজের সাথেও তারা যুক্ত৷ অন্য একটি অপারেশনে জন মিলিশিয়া কমান্ডোর দশমন কাওয়াসি নামে এক মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ৷ তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা৷ বারসুরের মংনার রোড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top