News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে খতম ছয় জঙ্গি
Image

কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে খতম ছয় জঙ্গি

শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে সোপিয়ানে চার সন্ত্রাসবাদীকে খতম হওয়ার পর লুকিয়ে থাকা দুই জঙ্গির খোঁজে জোর অভিযান চালায় ভারতীয় সেনা৷ রবিবার সকালে সোপিয়ানে চার সন্ত্রাসবাদীকে খতম করার পর আরও দুই জঙ্গিকে খতম করল জওয়ানরা৷ অন্যদিকে মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ এনকাউন্টারস্থল থেকে মিলেছে প্রচুর অস্ত্র৷
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সাত সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ সেনার কাছে খবর আসে এখানে লুকিয়ে ৫ থেকে ৬ জন সন্ত্রাসবাদী৷ শুরু হয় অভিযান৷ এরপরই তা রূপ নেয় এনকাউন্টারে৷ জওয়ানদের দেখে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় জওয়ানরা৷ নিরাপত্তা বাহিনীর আগ্রাসী হামলার সামনে ক্রমশ পিছু হটতে শুরু করে তারা৷ এরপর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে৷ জঙ্গিদের দিকে উড়ে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে গুলি৷ ঘটনাস্থলেই খতম হয়েছে চার জঙ্গি৷ পরে আরও দুই জঙ্গিকে খতম করে জওয়ানরা৷ ইতিমধ্যে ছয় জঙ্গির নিথর দেহ উদ্ধার করা হয়েছে৷
এক সপ্তাহের ব্যবধানে এনকাউন্টারে ১৪ জঙ্গি খতম হয়েছে৷ এর আগে শুক্রবার অনন্তনাগে জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ সেই অভিযানে খতম হয় ৬ জঙ্গি৷ মৃতরা সকলে লস্কর জঙ্গি ছিল বলে খবর৷ মৃতদের মধ্যে আজাদ মালিক নামে এক জঙ্গি ছিল৷ চলতি বছর জুন মাসে সাংবাদিক সুজাত বুখারি হত্যায় এই জঙ্গি জড়িত ছিল৷ ১৮ নভেম্বর সোপিয়ানে দুই জঙ্গি এনকাউন্টারে খতম হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top