News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল প্রাইভেট বাস, মৃত্যু ২৫ জনের
Image

কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল প্রাইভেট বাস, মৃত্যু ২৫ জনের

বেঙ্গালুরু, ২৪ নভেম্বর (হি.স.): কর্ণাটকের মাণ্ড্য জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| মাণ্ড্য জেলার পাণ্ডভাপুরা তালুকের অন্তর্গত কানাগানমারাডি গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে| মৃতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া| ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| ইতিমধ্যেই জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী সি এস পুত্তারাজু এবং জেলার ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার দুপুরে পাণ্ডভাপুর তালুকের অন্তর্গত কানাগানমারাডি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ভি সি খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অনন্তপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন| দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ, তবে ২৫ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপত্তি| ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, ‘দুর্ঘটনায় ২৫ জনের মৃতু্য হয়েছে| সম্ভবত চালকের ভুলের জন্যই এই দুর্ঘটনা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top