News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা নামানো উচিত অযোধ্যায়, অখিলেশকে সমর্থন করে বার্তা ও পি রাজভরের
Image

সেনা নামানো উচিত অযোধ্যায়, অখিলেশকে সমর্থন করে বার্তা ও পি রাজভরের

অযোধ্যা, ২৪ নভেম্বর (হি.স.): দ্রুত রামমন্দির নির্মাণের জন্য কেন্দ্রকে রীতিমতো চাপ দিতে রবিবার, ২৫ নভেম্বর অযোধ্যায় আলাদা আলাদা সভা করবে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং শিবসেনা| পুলিশ, র্যাফ, এটিএস ও পিএসি বাহিনী ও ড্রোন ক্যামেরার নজরদারি চলছে অযোধ্যা শহরে| অযোধ্যার বিতর্কিত জমির আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা| কিন্তু, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি তুলেছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সেনা নামানো হোক অযোধ্যায়| অখিলেশ যাদবের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও পি রাজভর| শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ও পি রাজভর বলেছেন, ‘অখিলেশের বক্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি| ১৪৪ ধারা জারি করা হয়েছে অযোধ্যায়, অথচ জমায়েত হতে সাহায্য করছে প্রশাসন| এটাই প্রমাণিত হয় তাঁরা ব্যর্থ| সেনা নামানো উচিত|’
পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমালোচনা করে ও পি রাজভর বলেছেন, ‘ফৈজাবাদে (অযোধ্যা) যখন ১৪৪ ধারা জারি করা হয়েছে, মুখ্যমন্ত্রী তখন নির্বাচনী প্রচার বেশি আগ্রহী| এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব|’ উল্লেখ্য, রবিবার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএচিপি)-এর আহ্বাণে অযোধ্যায় আয়োজিত হতে চলেছে বিরাট ধর্মসভা| ভিএইচপি-র সভায় রয়েছে সঙ্ঘের সমর্থন| ধর্মসভায় ৫০-৬০ হাজার লোকের জমায়েত হবে বলে মনে করা হচ্ছে| ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহরকে| শনিবার সকাল থেকেই অযোধ্যা শহরে টহল দিচ্ছে পুলিশ| রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ কর্মী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top