News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করেছেন বসুন্ধরা রাজে, দাবি অশোক গেহলটের
Image

রাজস্থানে মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করেছেন বসুন্ধরা রাজে, দাবি অশোক গেহলটের

উদয়পুর, ২৪ নভেম্বর (হি.স.) : রাজস্থানে বিধানসভা নির্বাচনকে ঘিরে চূড়ান্ত রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। আগামী ৭ ডিসেম্বর ভোটগ্রহণ হবে রাজস্থানে। তার আগে ফের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে মুখর হলেন কংগ্রেসের অশোক গেহলট। মদ, ভূমি ও বালি মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করেছে বিজেপি সরকার বলে দাবি করেছেন তিনি।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসুন্ধরা রাজের বিরুদ্ধ তোপ দেগে অশোক গেহলট বলেন, এর আগে রাজস্থানের কোনও সরকার মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করেনি। কিন্তু বসুন্ধরা রাজের সরকার মফিয়াদের পৃষ্ঠপোষকতা করেছে। সরকারী আমলাদের পরোক্ষ সম্মতিতে মদ, ভূমি, বালি মাফিয়াদের রমরমা বেড়েছে রাজ্যে। মাফিয়াদের থেকে প্রাপ্ত অর্থ সরকারের উপর মহল পর্যন্ত পৌঁছত। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে মাথা নত করেন বসুন্ধরা রাজে। বিগত পাঁচ বছরে রাজ্যবাসীর সঙ্গে দেখা করার সময় পান না তিনি। ২০১৩ সালে জনগণ তাকে যে বড় জনাদেশ দিয়েছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন বসুন্ধরা রাজে। কংগ্রেস আমলে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছিল বর্তমানে বিজেপি সরকার সেই প্রকল্পগুলি দুর্বল করে দেওয়া হয়েছে। কংগ্রেস আমলে ১০০দিনের কাজে ২৫ লক্ষ মানুষকে যুক্ত করা হয়েছিল। কিন্তু এই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে ২.৫ লক্ষে। বিনিয়োগ টানার নাম করে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে কয়েক কোটি টাকা খরচ করেছে সরকার। কিন্তু তার বিনিময় কটা বিনিয়োগ এল তার হিসাব দেওয়ার সময় হয়েছে।
রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে অশোক গেহলট বলেন, নির্বাচনের সময় বিজেপি ভগবান রামের প্রসঙ্গ টেনে আনেন। ভগবান রামের নাম নির্বাচনের সময় বিজেপি ব্যবহার করে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top