নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রি বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করে দেখা জন্য কমিটি গঠন করা হয়েছে৷ শুক্রবার বিধানসভা অধিবেশনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ কুমার সাহা ঘোষণা দেন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য-সদস্যা, মুখ্য সচেতক এবং বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করা হবে৷ এরজন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে গঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী, আশীষ কুমার সাহা, সুধাংশু দাস, তপন চক্রবর্তী, সহিদ চৌধুরী এবং সুধন দাস৷ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, এই কমিটি মন্ত্রি ও বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট জমা দেবে৷ এরপর রাজ্য সরকার এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে৷

মন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















