News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় সাফল্য ক্রাইম ব্রাঞ্চের, দিল্লির তৈমুর নগর থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক
Image

বড়সড় সাফল্য ক্রাইম ব্রাঞ্চের, দিল্লির তৈমুর নগর থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)| শুক্রবার রাতে দিল্লির তৈমুর নগর এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে এনকাউন্টারের পর গ্রেফতার করা হয় পাঁচজন বাংলাদেশি নাগরিককে| পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় দু’জন দুষ্কৃতী| বাকি তিনজনকে অক্ষত অবস্থায় গ্রেফতার করা হয়| ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন প্রান্তে লুঠপাটের ঘটনার সঙ্গে জড়িত|
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার রাম গোপাল নায়েক জানিয়েছেন, ‘শুক্রবার রাতে দিল্লির তৈমুর নগর এলাকা থেকে পাঁচ বাংলাদেশির একটি গ্যাংকে গ্রেফতার করা হয়| দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে এনকাউন্টার শেষে গ্রেফতার করা হয় পাঁচ বাংলাদেশিকে| তাদের মধ্যে দু’জন এনকাউন্টারে আহত হয়েছে| ভারতের বিভিন্ন প্রান্তে লুঠপাটের ঘটনার সঙ্গে জড়িত এই পাঁচ বাংলাদেশি|’ দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বহুদিন ধরেই তাদের খোঁজ চলছিল| অবশেষে পাকড়াও করা সম্ভব হল| এই গ্যাংয়ের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top