News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্ক পিছু ছাড়ছে না, সি পি যোশীকে নোটিশ রিটার্নিং অফিসারের
Image

বিতর্ক পিছু ছাড়ছে না, সি পি যোশীকে নোটিশ রিটার্নিং অফিসারের

নাথদুওয়ারা (রাজস্থান), ২৪ নভেম্বর (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় সভাপতির কাছে বকুনি খেয়েছেন| ক্ষমাও প্রার্থনা করেছেন কংগ্রেস নেতা সি পি যোশী| এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না| বেফাঁস মন্তব্যের জন্য কংগ্রেস নেতা সি পি যোশীকে নোটিশ পাঠালেন নাথদুওয়ারা রিটার্নিং অফিসার| বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে রবিবার বেলা এগারোটার মধ্যে কংগ্রেস নেতা সি পি যোশীকে জবাবদিহি করতে বলা হয়েছে|
রাজস্থানে ভোটের মুখ সি পি যোশী গত ২১ নভেম্বর বলেছিলেন, হিন্দুত্ব সম্পর্কে বলার জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণদেরই রয়েছে| পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সাংসদ উমা ভারতী এবং হিন্দু সমাজসেবী সাধ্বী ঋতম্ভরা সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন সি পি যোশী| বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবারই সি পি যোশীকে বকুনি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এবার বেফাঁস মন্তব্যের জন্য কংগ্রেস নেতা সি পি যোশীকে নোটিশ পাঠালেন নাথদুওয়ারা রিটার্নিং অফিসার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top