News Flash

  • Home
  • Uncategorized
  • হুঁশ হারিয়ে ফেলেছে বিজেপি তোপ কমল নাথের
Image

হুঁশ হারিয়ে ফেলেছে বিজেপি তোপ কমল নাথের

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : আদর্শ নির্বাচন বিধি ভাঙা জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে সম্প্রতি কংগ্রেস নেতা কমল নাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল বিজেপি। এবার এই প্রসঙ্গে পাল্টা বিজেপিকে বিধলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। যারা আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তারা আদতে হুঁশ হারিয়ে ফেলেছে বলে জানিয়েছেন কমল নাথ।
বুধবার বিজেপির তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচন বিধি ভাঙার জন্য কমল নাথের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। নির্বাচন কমিশের কাছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও আবেদন জানায় বিজেপি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার কমল নাথ বলেন, যারা ধর্মের নামে ভোট চাইত। তারা এখন নিজেদের হুশ খুইয়েছে। তারা এখন ভিডিও ও হুয়াটসঅ্যাপের রাজনীতিতে নেমে এসেছে। এতে আমি ভয় পাই না। কারণ জনগণ আমার পাশে রয়েছে। এইগুলোর কোনও প্রভাব নির্বাচনে পড়বে না। সত্য সবার সমানেই রয়েছে।
উল্লেখনীয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মুসলিম মৌলবী সমাবেশে কমল নাথ দাবি করেন, ক্ষমতায় এলে আরএসএস-কে দেখে নেওয়া হবে। তারপরেই শুরু হয় বিতর্ক। ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে মধ্যপ্রদেশে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top