News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রীয় আইন রাজ্যে হুবুহু চালু হচ্ছে, চিকিৎসা ব্যবসায়ীদের পায়ে বেড়ি পরানোর সিদ্ধান্ত পাকা
Image

স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রীয় আইন রাজ্যে হুবুহু চালু হচ্ছে, চিকিৎসা ব্যবসায়ীদের পায়ে বেড়ি পরানোর সিদ্ধান্ত পাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ বেআইনী চিকিৎসা ব্যবসায়ীদের পায়ে বেড়ি পরানোর বন্দোবস্ত করে ফেলেছে রাজ্য সরকার৷ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট এ্যাক্ট নতুন রূপে এনে বেআইনী চিকিৎসা ব্যবসায়ীদের কঠোরভাবে রাশ টানা সম্ভব হবে, দাবী করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রীয়  আইন রাজ্যে হুবুহু চালু করা হচ্ছে৷ সাথে আরো কঠোর নিয়ম যুক্ত হচ্ছে৷  ফলে, এখন থেকে সরকারী এবং বেসরকারী চিকিৎসা পরিষেবা রাজ্য সরকারের কড়া নজরদারীতে থাকবে৷

বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথ জানান, দ্য ত্রিপুরা ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট এ্যাক্ট নতুন রূপে আনা হয়েছে৷ রাজ্য মন্ত্রিসভা ওই এ্যাক্টের  বিধানসভায় পেশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷ আগামী ২৩ নভেম্বর নতুন রূপে তৈরি বিলটি বিধানসভায় পেশ করবেন স্বাস্থ্যমন্ত্রী৷ আইনমন্ত্রীর কথায়, স্বাস্থ্য পরিষেবায় এতদিন কোন কঠোর আইন ছিল না৷  রাজ্যে ৪২ আগে তৈরি একটি আইন রয়েছে দ্য ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট এ্যাক্ট ১৯৭৬৷ কিন্তু, ওই আইন কেবলই নাম সর্বস্ব৷ স্বাস্থ্য পরিষেবা এই আইনের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি৷

আইনমন্ত্রী বলেন, বর্তমান আইনে কেবলমাত্র বেসরকারী হাসপাতাল কিংবা নার্সিং হোম সম্পর্কে বিভিন্ন নিয়মের বর্ণনা দেওয়া আছে৷ কিন্তু, সরকারী হাসপাতাল বর্তমান আইনের আওতায় নেই৷ তাছাড়াও, অনেক ঘাটতি রয়েছে আইনে৷ তাই, পুরো আইন বাতিল করা হয়েছে এবং নতুন রূপে আইন তৈরি করা হয়েছে৷

তাঁর দাবি, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আইনমন্ত্রী বলেন, অসম, মিজোরাম, সিকিম সহ পূর্বোত্তরের রাজ্যগুলির জন্য ২০১০ সালে কেন্দ্রীয় সরকার একটি আইন তৈরি করেছিল৷ অসম, মিজোরাম, সিকিম ওই আইন গ্রহণ করলেও তদানিন্তন ত্রিপুরা সরকার তা গ্রহণ করেনি৷ কিন্তু, বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের আইন হুবহু গ্রহণ করেছে৷ সাথে আরো কিছু কঠোর নিয়ম যুক্ত করেছে৷ নয়া আইনে, স্টেট কাউন্সিল গঠন করা হবে৷ সাথে, ডিস্ট্রিক্ট কাউন্সিলও গঠন করা হবে৷ মূলত, চিকিৎসা পরিষেবায় সমস্ত কিছু দজরদারীর জন্য গঠন করা হবে কাউন্সিলগুলি৷ স্টেট কাউন্সিল সারা রাজ্যের চিকিৎসা পরিষেবায় নজর রাখবে এবং জেলাস্তরে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলি আলাদাভাবে নজর রাখবে৷ এর ফলে জেলাস্তরে পৃথক কমিটি গঠন করা হবে৷

আইনমন্ত্রীর দাবি, যে কোন চিকিৎসা পরিষেবা দিতে গেলে নিয়ম বহির্ভূত কোন কাজ বরদাস্ত করা হবে না৷ প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়া চিকিৎসা পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হবে না৷ শুধু তাই নয়, কোন চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করলেও তাঁকে নির্দিষ্ট কিছু নিয়ম বাধ্যতামূলক মানতেই হবে৷

আইনমন্ত্রীর কথায়, নতুন আইনে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতালগুলিকেও যুক্ত করা হয়েছে৷ ফলে, সরকারী হাসপাতালগুলিও নজরদারির আওতায় আসতে চলেছে৷

প্রসঙ্গত, সারা রাজ্যে বহু ব্যবসায়ী রয়েছেন যারা অসাধু উপায়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন৷ কিন্তু, তাদের উপর কোন নজরদারী ছিল না৷ প্যাথলজি সারা রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে৷ কিন্তু, আদৌ তাঁদের প্যাথলজি চালানোর আইনী বৈধতা রয়েছে কিনা সেদিকে কারোরই কোন খেয়াল নেই৷ অসাধু চিকিৎসা ব্যবসায়ীদের খপ্পরে বিভিন্ন সময়ে রোগীরা ভুল চিকিৎসার শিকার হয়েছেন৷ বিভিন্ন প্যাথলজিতে প্রায়শই ভূল রিপোর্টের অভিযোগ উঠছে৷ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট এ্যাক্ট নতুন রূপে আসলে অসাধু চিকিৎসা ব্যবসায় লাগাম টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top