News Flash

  • Home
  • Uncategorized
  • ফুটপাথে ৫ জন শ্রমিককে পিষে মারল বেপরোয়া গাড়ি, ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা হিসারে
Image

ফুটপাথে ৫ জন শ্রমিককে পিষে মারল বেপরোয়া গাড়ি, ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা হিসারে

হিসার (হরিয়ানা), ২১ নভেম্বর (হি.স.): বিগত দু’দিন ধরে রেলওয়ে ওভার ব্রিজ সংস্কারের কাজ চলছিল| কাজ শেষে ওভারব্রিজের ফুটপাথেই ঘুমিয়েছিলেন শ্রমিকরা| ফুটপাথে ঘুমিয়ে থাকা শ্রমিকদেরই পিষে দিল ‘ঘাতক’ আই১০ গাড়ি| গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, পরে আরও ৩ জন মৃতু্যর কোলে ঢলে পড়েন| শ্রমিকদের পিষে দেওয়ার পর প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ঘাতক গাড়িটিও| ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন| তাঁদের মধ্যে ঘাতক গাড়ির চালক ও আরোহীরা রয়েছে| বুধবার ভোররাত দু’টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে, জিন্দল স্টিল প্ল্যান্টের কাছে| দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বাড়ি বিহারের সহর্ষা এবং খাগাড়িয়া জেলায়|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিগত দু’দিন ধরে জিন্দল স্টিল প্ল্যান্টের কাছে রেলওয়ে ওভার ব্রিজের উপর সংস্কারের কাজ চলছিল| বিহারের সহর্ষা এবং খাগাড়িয়া জেলার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিক মেরামতের কাজ করছিলেন| সংস্কারের জন্য গত দু’দিন ধরে রেলওয়ে ওভার ব্রিজের একদিক থেকে যানবাহন চলাচল করছিল| কাজ শেষে মঙ্গলবার রাতেও রেলওয়ে ওভার ব্রিজের ফুটপাথেই ঘুমিয়েছিলেন শ্রমিকরা| ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ভোররাত তখন দু’টো হবে, হনসি অভিমুখে যাচ্ছিল একটি আই১০ গাড়ি| দ্রুত গতিতে রেলওয়ে ওভার ব্রিজের উপর থেকে যাওয়ার সময় প্রথমে ওভার ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়| গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, পরে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন|শ্রমিকদের পিষে দেওয়ার পর প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ঘাতক গাড়িটিও| ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন| তাঁদের মধ্যে ঘাতক গাড়ির চালক ও আরোহীরা রয়েছে| আহতদের উদ্ধার করে হিসার-এর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top