News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি
Image

মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি

ভোপাল, ২১ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। দিল্লির মতো স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি ইস্তেহারে দিয়েছে আপ।

ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই, মধ্যপ্রদেশের আপ সভাপতি অলোক আগরওয়াল সহ অন্যান্য আপ নেতারা।

ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গোপাল রাই বলেন, বেসরকারীকরণের ফলে মধ্যপ্রদেশের স্বাস্থ্য ও শিক্ষার একেবারে বেহাল দশা। গরিব এবং মধ্যবিত্তরা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যপ্রদেশে যদি আপ ক্ষমতায় আসে তবে লোকপাল নি্যুক্ত করা হবে। পাশাপাশি ভ্যাপম দুর্নীতির তদন্তও করা হবে। খনি দুর্নীতিরও তদন্ত করা হবে। দিল্লির মতোই স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে রাজ্যবাসীদের পরিষেবা প্রদান করা হবে। দিল্লিতে শহরাঞ্চলে মহোল্লা ক্লিনিক তৈরি করা হয়েছে। পঞ্চায়েতের হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ, অস্ত্রোপচার এবং পরিক্ষানিরীক্ষা দেওয়া হয়। উন্নতমানের শিক্ষা পরিষেবা সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে দেওয়া হবে।

ইস্তেহারে কৃষকদের ঋণ মকুবর পাশাপাশি কৃষকদের জন্য ন্যা্য্য মূল্যের বিদ্যুৎ পরিষেবা প্রদানেরও অঙ্গীকার করা হয়েছে। উল্লেখনীয়, এই প্রথমবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন লড়ছে আপ। ২৩০টি আসনের মধ্যে ২০৮টিতে লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী ২৮ নভেম্বর হবে ভোটগ্রহণ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top