News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান সঙ্কট ঃ কেন্দ্রীয় নীতি পরিবর্তনের আর্জি রাজ্যের
Image

বিমান সঙ্কট ঃ কেন্দ্রীয় নীতি পরিবর্তনের আর্জি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রাজ্যে বিমান সঙ্কট নিরসনে কেন্দ্রের সংশোধিত নীতি পরিবর্তনের দাবি জানালো রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুকে লেখা চিঠিতে ২০১৪ এবং ২০১৬ সালে বিমান রুট নিয়ে সংশোধিত নীতি পরিবর্তনের আর্জি জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, পুর্বোত্তরের রাজ্যগুলিকে পূর্বের ন্যায় ১০ শতাংশ বাধ্যতামূলক বিমান পরিষেবার নীতি চালু করা হোক৷

স্পাইজ জেট রাজ্যে পরিষেবা গুটিয়ে নেওয়ার পর থেকে বিমান সংকট মারাত্মক ভাবে দেখা দিয়েছে৷ দুর্গোৎসবের সময় এই সংকট ভয়ংকর রূপ নিয়েছিল৷ মাসাধিক কাল সময় অতিক্রান্ত হলেও বিমান সংকট এখনও দূর হয়নি৷ এরই মধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে একাধিকবার চিঠি পাঠিয়ে এই সংকট মোচনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে৷ সম্প্রতি, রাজ্য মন্ত্রিসভা বিমানের জ্বালানির তেলে ২ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ তবুও, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া রাজ্যের বিমান সংকট দূুর করা সম্ভব নয় বলে মনে করছে রাজ্য সরকার৷

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রভূকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বিমান পরিষেবা নিয়ে রাজ্যর সংকটময় পরিস্থিতি স্ববিস্তারের বর্ণনা দিয়েছেন৷ ২০০০ টাকার মূল্যের টিকিট ১৩ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে কিনতে হচ্ছে সে কথাও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিকে জানিয়েছেন৷ সুযোগ বোঝে বেসরকারি বিমান সংস্থার পাশাপাশি এয়ার ইন্ডিয়াও যাত্রীদের পকেট কেটে চলেছে, সেই অভিযোগও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন, এই পরিস্থিতির জন্য ২০১৪ এবং২০১৬ সালে দুই দফায় বিমান রুট নির্ধারণের নীতি সংশোধন অনেকটাই দায়ি৷ তিনি চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন, ২০১৪ এবং ২০১৬ সালে নীতি বদল করে পূর্বোত্তরে ১০ শতাংশ বাধ্যতামূলক বিমান পরিষেবার নিয়ম শিথিল করে দেওয়া হয়৷ ফলে, পূর্বোত্তর বাধ্যতামূলক বিমান পরিষেবা দাড়ায় ৬ শতাংশে৷ শুধু তাই নয়, ওই নীতি অনুযায়ী পূর্বোত্তরের সাথে আরও তিনটি রাজ্যকে যুক্ত করে দেওয়া হয়৷ ফলে, বিমান সংস্থাগুলি পুর্বোত্তরের রাজ্যগুলিতে বাধ্যতামূলক বিমান পরিষেবায় ছাড় পেয়ে যায়৷ তারই প্রভাব বর্তমানে রাজ্যে প্রতিফলিত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

তাই তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডিজিসিএর কাছে অনুরোধ জানিয়েছেন বিমান সংস্থাগুলিকে নূ্যনতম ভাড়ায় যাত্রী পরিষেবা দেওয়ার জন্য কড়া নির্দেশ জারি করা হোক৷ মুখ্যমন্ত্রীর মতে, এই পদক্ষেপে রাজ্যের সাধারণ জনগণ বিমান সংস্থার গুলির দ্বারা প্রতারণার হাত থেকে রেহাই পাবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top