News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা অধিবেশন শুরু ২৩ শে, পেশ হবে একগুচ্ছ সংশোধনী বিল
Image

বিধানসভা অধিবেশন শুরু ২৩ শে, পেশ হবে একগুচ্ছ সংশোধনী বিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হবে ২৩ নভেম্বর থেকে৷ চলবে ২৭ নভেম্বর পর্যন্ত৷ মাঝে ২৬ নভেম্বর বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ আগামী বিধানসভা অধিবেশনে মোট ১১টি সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার৷ তার মধ্যে ৯টি বিল নিয়ে এদিন বিজনেস এডভাইজারি কমিটি অনুমোদন দিয়েছে৷ সূত্রের খবর, আরও বিল আসলে বিএসির বৈঠক ছাড়াই বিধানসভার অধ্যক্ষকে বিল পেশের অনুমতির অধিকার দেওয়া হয়েছে৷ বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাশ জানিয়েছেন, সবকটি বিল ২৩ নভেম্বর বিধানসভায় পেশ হবে৷

সূত্রের খবর, আগামী বিধানসভা অধিবেশনে মাত্র ৩টি বেসরকারি প্রস্তাব জমা পড়েছে৷ এদিন বিজনেস অডভাইজারি কমিটির বৈঠকে ৩৫জন বিধায়ক  বেসকারি প্রস্তাব উত্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন৷ কিন্তু, শাসক দলের ৩ বিধায়ক বেসরকারি প্রস্তাব উত্থাপনের বাছাই হয়েছেন৷ লটারির মাধ্যমে ৩জন বিধায়ককে বাছাই করা হয়েছে৷ সূত্রের খবর, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক বিনয় ভূষণ দাস এবং বিধায়ক দীলিপ দাস বেসরকারি প্রস্তাব উত্থাপনে বাছাই হয়েছেন৷ ৩জনই শাসক দলের বিধায়ক৷ ফলে, আগামী বিধানসভা অধিবেশনে বিরোধী দলের কোনও সদস্যই বেসরকারি প্রস্তাব আনতে পারছেন না৷

আগামী বিধানসভা অধিবেশনে অবাক করার মতো ঘটনা হল, প্রথম দিনে মাত্র ৩টি তারকা চিহ্ণ প্রশ্ণ জমা পড়েছে৷ প্রশ্ণোত্তর পর্বে স্মরণাতিত কালের মধ্যে এত কম সংখ্যক প্রশ্ণ আর কখনই দেখা যায়নি৷

জানা গেছে, অধিবেশনের প্রথম দিনে জোট সরকারের প্রথা মেনে জাতীয় সঙ্গিত দিয়ে অধিবেশন শুরু হবে৷ প্রশ্ণোত্তর পর্ব শেষে শোক জ্ঞাপন এবং বিজনেস অডভাইজারি কমিটির রিপোর্ট সভায় গৃহীত হবে৷ এরপর সবকটি বিল পেশ করবে রাজ্য সরকার৷ ওই দিনই বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা হবে৷

এদিকে, মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিদের প্রশ্ণোত্তর পর্বে জবাব দেওয়ার সূচি নতুন ভাবে নির্ধারন করা হয়েছে৷ মূলত মুখ্যমন্ত্রীর জন্যই এই নয়া সূচি বানাতে হয়েছে বলে মনে করা হচ্ছে৷ কারণ, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র এবং সাধারণ প্রশাসন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে রয়েছেন৷তাতে দেখা যাচ্ছে বিধানসভা অধিবেশনে অধিকাংশ দিনেই প্রশ্ণোত্তর পর্বে জবাব দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷ তাই মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যের বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে নয়া সূচি নির্ধারন করা হয়েছে৷ জানা গেছে, মুখ্যমন্ত্রী সোম ও বৃহস্পতিবার প্রশ্ণোত্তর পর্বে বিভিন্ন প্রশ্ণের জবাব দেবেন৷ এছাড়া অন্যান্যদের জন্য নির্ধারিত সূচি অনুযায়ী রাজস্ব ও অন্যান্য দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা সোম ও বুধবার, স্বাস্থ্য দপ্তর ও অন্যান্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন মঙ্গল ও বুধবার, উপ মুখ্যমন্ত্রী তথা অন্যান্য দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা মঙ্গল ও শুক্রবার, শিক্ষা দপ্তর ও অন্যান্য দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বুধ ও শুক্রবার, পর্যটন ও অন্যান্য দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গল ও বৃহস্পতিবার, খাদ্য ও অন্যান্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব সোম ও বুধবার, বন ও অন্যান্য দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মঙ্গল ও বৃহস্পতিবার এবং সমাজ কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা মঙ্গল ও শুক্রবার প্রশ্ণোত্তর পর্বে বিভিন্ন প্রশ্ণের জবাব দেবেন৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের দপ্তর গুলিও প্রশ্ণোত্তর পর্বে ওই সূচি মেনেই সাজানো হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top