নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছেন এক টিএসআর জওয়ান৷ মৃত জওয়ানের নাম সঞ্জিত দাস (৩২)৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে টিএসআর এর দ্বিতীয় বাহিনীর ক্যাম্পে৷ ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে টিএসআর এর দ্বিতীয় বাহিনীর ক্যাম্পে একটি ঘর থেকে আচমকা গুলির শব্দ শুনতে পান ছাউনির অন্য জওয়ানরা৷ গুলির শব্দ শুনে টিএসআর জওয়ানরা ছুটে যান সেই ঘরের দিকে৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সঞ্জিত দাস নামের এক জওয়ানের মৃতদেহ৷ খবর দেওয়া হয় টিএসআর বাহিনীর শীর্ষ অফিসারদের৷ খবর পেয়ে ছুটে আসে অফিসার সহ পুলিশের আধিকারিকরা৷ জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ একটি ইনসাস রাইফেল পেয়েছে৷ তবে কী কারণে টিএসআর জওয়ান সঞ্জিত দাস আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ এখনও কোনও তথ্য লাভ করতে৷ তবে প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে নিজের সার্ভিস রাইফেলকে গুলিতে আত্মঘাতী হয়েছেন সঞ্জিত দাস৷ এদিকে, সঞ্জিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ পুলিশ এ ঘটনা সম্পর্কে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে৷ এদিকে, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জওয়ানদের মধ্যে৷

জিরানীয়ায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী টিএসআর জওয়ান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















