News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে জয়ের ব্যাপারে নিশ্চিত শচীন পাইলট
Image

রাজস্থানে জয়ের ব্যাপারে নিশ্চিত শচীন পাইলট

জয়পুর, ১৯ নভেম্বর (হি.স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনে জয় ব্যাপারে নিশ্চিত প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। মানুষের আর্শীবাদ আমাদের উপর ভোট হিসেবে ঝড়ে পড়বে বলে জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচীন পাইলট জানিয়েছেন, আমাদের উপর মানুষের আর্শীবাদ রয়েছে। সেই আর্শীবাদ ৭ ডিসেম্বর ভোট হিসেবে ঝড়ে পড়বে। বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য অশোক গেহলট এবং শচীন পাইলটের মতো দুই হেভিওয়েট নেতাকে নির্বাচনে দাড় করিয়েছে কংগ্রেস। এদিন মনোনয়ন পত্র জমা দেন অশোক গেহলট। সাদারপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন। অন্যদিকে টোঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে লড়বে শচীন পাইলট। এই বিষয়ে প্রদেশ সভাপতি জানিয়েছেন, টোঙ্ক-সহ গোটা রাজ্যের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও বসুন্ধরা রাজের বিরুদ্ধে কটাক্ষ করেন শচীন পাইলট। তিনি বলেন, বসুন্ধরা রাজের শাসনে রাজ্য পিছিয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী আজও উন্নয়ন নিয়ে নিজের রিপোর্ট কার্ড প্রকাশ করেননি।
অন্যদিকে, শচীন পাইলটের বিরুদ্ধে বিজেপি রাজ্যের বিদায়ী পূর্তমন্ত্রী ইউনিস খানকে টিকিট দিয়েছে। শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় বদল করে শচীন পাইলটদের বিরুদ্ধে ইউনিস খানকে দাড় করানো হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top