News Flash

  • Home
  • Uncategorized
  • ফিজির লাম্বাসা শহরে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৭
Image

ফিজির লাম্বাসা শহরে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৭

সুভা, ১৯ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিজির লাম্বাসা শহর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিজি-র উপকূল| ভূকম্পন অনুভূত হয় লাম্বাসা শহরে|
ভূমিকম্পের উত্সস্থল ছিল রাজধানী সুভা থেকে ২৮৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৫৩৪ কিলোমিটার (৩৩১ মাইল) গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, সেভাবে কেউ ভূকম্পন টের পাননি| তীব্র ভূকম্পন সত্ত্বেও সুনামি সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top