News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল হেরাল্ড মামলা : ১১ জানুয়ারি স্বামীর ক্রস-এগজামিনেশন
Image

ন্যাশনাল হেরাল্ড মামলা : ১১ জানুয়ারি স্বামীর ক্রস-এগজামিনেশন

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): জানুয়ারি মাসের ৮ তারিখ নয়, ন্যাশনাল হেরাল্ড মামলায় বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ক্রস-এগজামিনেশন হবে ১১ জানুয়ারি| এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ক্রস-এগজামিনেশন হওয়ার কথা ছিল ৮ জানুয়ারি| কিন্তু, সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়েছে, ৮ জানুয়ারির পরিবর্তে ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযোগের (সুব্রহ্মণ্যম স্বামী) ক্রস-এগজামিনেশন হবে ১১ জানুয়ারি|
২০১২ সালে সোনিয়া, রাহুল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন সুব্রহ্মণ্যম স্বামী| উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু| যে সংস্থার হাতে এই খবরের কাগজটির মালিকানা ছিল, সেটির নাম হল ‘অ্যাসোসিয়েটেড জার্নাল|’ ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ডের প্রকাশ বন্ধ হয়ে যায়| কাগজ চালাতে গয়ে ইতিমধ্যেই প্রায় ৯০ কোটি টাকা দেনা হয়ে গিয়েছল অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থার| এই দেনার অনেকটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ| কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ঋণ মকুব করে দেওয়া হচ্ছে| কারণ তা উদ্ধার করা যাবে না| সুব্রহ্মণ্যম স্বামী এই বিষয় নিয়ে মামলা করেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top