News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের সঙ্গে সংঘাত : মুম্বইয়ে শুরু হল আরবিআই-এর বোর্ড মিটিং
Image

কেন্দ্রের সঙ্গে সংঘাত : মুম্বইয়ে শুরু হল আরবিআই-এর বোর্ড মিটিং

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের আবহে, সোমবার বৈঠকে বসল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর কেন্দ্রীয় বোর্ড| সোমবার সকালে বাণিজ্যনগরী মুম্বইয়ে শুরু হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর বোর্ড মিটিং| সংশ্লিষ্ট মহলে গুঞ্জন চলছে, কেন্দ্রের সঙ্গে সংঘাতের জেরে আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দিতে পারেন উর্জিত প্যাটেল|
সূত্রের খবর, আরবিআই-এর বোর্ড মিটিং বৈঠকে ব্যাঙ্ক গুলির এনপিএ অথবা এমএসএম ক্ষেত্রের জন্য ঋণনীতি-সহ বিভিন্ন বিষয়ে নিজের নানা পদক্ষেপের পক্ষে সরব হতে পারেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল| এদিনের বোর্ড মিটিং বৈঠকে অন্তত দু’টি বিষয়ে সমাধান সূত্র মিলতে পারে| প্রথমত, দেনাগ্রস্ত সরকারি ব্যাঙ্কগুলির নতুন ঋণ বিলির শর্ত শিথিল করতে পারে আরবিআই| দ্বিতীয়ত, এমন আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নগদ জোগানোর পথ খুলতে পারে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top