News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ, উন্নয়ন ২০১৭’ পুরস্কারে ভূষিত হলেন মনমোহন সিং

‘ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ, উন্নয়ন ২০১৭’ পুরস্কারে ভূষিত হলেন মনমোহন সিং

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ, উন্নয়ন ২০১৭ পুরস্কারে ভূষিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জওহর ভবনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস ঠাকুরের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে দেশের আর্থিক, সামাজিক উন্নয়নের পাশাপাশি ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত নাগরিকের কল্যাণে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারে পেলেন তিনি।
প্রতি বছর শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এবছরও এই পুরস্কার প্রদান করা হল ইন্দিরা গান্ধী ট্রাস্টের তরফ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা করণ সিং।
সভায় সোনিয়া গান্ধী বলেন, ড. মনমোহন সিং এমন ভাবে নিজের জীবনযাপন করেছেন দেখে মনে হত তিনি জন্মগত ভাবেই বুদ্ধিমান। একদশক দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সর্বোচ্চ আর্থিক বৃদ্ধি হারে পৌঁছতে পেরেছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top