News Flash

  • Home
  • Uncategorized
  • আরও এক প্রস্থ কমল পেট্রোল-ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা
Image

আরও এক প্রস্থ কমল পেট্রোল-ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ফের কমল পেট্রোলের দর। নিম্নমুখী ডিজেলের মূল্যও। ধারাবাহিক গতিতে কমেই চলেছে পেট্রোল-ডিজেল-এর দর। সোমবার আরও এক প্রস্থ সস্তা হল পেট্রোল-ডিজেল। রবিবারের পর সোমবার আরও সস্তা হল জ্বালানি তেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে সোমবারও রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় সোমবার এক ধাক্কায় ১৮ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৮.৪৭ টাকা। ডিজেল আরও ১৭ পয়সা নেমে হয়েছে ৭৩.২৫ টাকা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, সোমবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৬.৫২ টাকা প্রতি লিটার এবং ১৭ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭১.৩৯ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১৮ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮২.০৪ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৪.৭৯ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দর নিত্যদিন কমছেই। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top