News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরসিটিসি দুর্নীতি মামলা : ২০ ডিসেম্বর পর্যন্ত পিছোল শুনানি
Image

আইআরসিটিসি দুর্নীতি মামলা : ২০ ডিসেম্বর পর্যন্ত পিছোল শুনানি

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টু্যরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় আবারও পিছোল শুনানি| আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আইআরসিটিসি দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| পরবর্তী শুনানির দিন, অর্থাত্ ২০ ডিসেম্বর ভিডিও কনফারেন্সিং মারফত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কেও নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|
আইআরসিটিসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু-পত্নী রাবড়ি দেবী এবং তাঁদের ছেলে আরজেডি নেতা তেজস্বী যাদব| সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় ভিডিও কনফারেন্সিং মারফত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল লালু প্রসাদ যাদবের| কিন্তু, এদিন সিবিআই মামলা মুলতুবী করে দেয় পাটিয়ালা হাউস কোর্ট| মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ ডিসেম্বর| ওই দিন ভিডিও কনফারেন্সিং মারফত লালু প্রসাদ যাদবকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে| পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করার জন্য সিবিআইকেও নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top