News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাসিড খেয়ে ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

অ্যাসিড খেয়ে ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ মধুপুর আদর্শ কলোনির রবার বাগানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ (৫৫)।জানা গেছে, রবিবার সকালে মধুপুর আদর্শ কলোনির একটি রবার বাগানে শ্রমিকরা কাজ করতে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। প্রথমে তারা একটু ভয় পেয়েছিলেন। পরবর্তীতে পুলিশকে খবর দেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে তা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।এদিকে মৃত ব্যক্তি রঞ্জিত দেবনাথের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ সঠিকভাবে কোনও কিছু বলতে পারছে না। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, সম্ভবত পারিবারিক কলহের জেরে অ্যাসিডজাতীয় কিছু খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রঞ্জিত দেবনাথ। এদিকে এ ঘটনা সংক্রান্ত পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top