News Flash

  • Home
  • Uncategorized
  • মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, খুশির হাওয়া বলিউডে
Image

মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, খুশির হাওয়া বলিউডে

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.) : মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। রবিবার মুম্বইয়ের খার এলাকায় একটি মহিলা হাসপাতালে কন্যা সন্তান প্রসব করলেন তিনি।
দীপিকা-রণবীরের বিয়ের পর ফের সুখবর বলিউডের। গত ২৪ আগস্ট নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদী সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে মা হতে চলেছেন নেহা। সেই মতো ৩০ সেপ্টেম্বর ‘বেবি সাওয়ার’-এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।
এ বছরের মে মাসে নেহা তাঁর দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে বিয়ে করেন। বিয়েটা চুপিসারে সারলেও তাঁর মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানান স্বামী অঙ্গদ। বেবি বাম্প নিয়ে নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে র‍্যাম্পে হাঁটটেও দেখা গিয়েছিল। নেহার কন্যা সন্তান হওয়ার খবরে বেশ খুশি বলিউড। সকলেই মেসেজের মাধ্যমে নেহাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে করণ জোহার যেমন নেহা–অঙ্গদের বিয়ের খবর প্রথম জানিয়েছিলেন, এখানেও প্রথম শুভেচ্ছা বার্তা তিনি পাঠিয়েছেন নেহাকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top