News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত চার
Image

বেঙ্গালুরুতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত চার

বেঙ্গালুরু, ১৮ নভেম্বর (হি.স.) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা। রবিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুর হোসুর মেন রোডে ঘটেছে। দুর্ঘটনায় নিহত চার। পাশাপাশি গুরুতর আহত এক।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেছে। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের চালকের চিকিৎসা চলছে। দুর্ঘটনার তীব্রতাই এতটাই ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। চালক বাদে অ্যাম্বুলেন্সে থাকা চারজনেরই মৃত্যু হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অ্যাম্বুলেন্সটি ত্রিচির থেকে আসছিল। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কম দৃশ্যমানতার জেরে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top