News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকান্দিতে তান্ডব চালিয়ে বন্য হাতির দল ঢুকছে চুড়াইবাড়িতে
Image

পাথারকান্দিতে তান্ডব চালিয়ে বন্য হাতির দল ঢুকছে চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ ত্রিপুরা সংলগ্ণ অসমের পাথারকান্দিতে বুনো হাতির তান্ডবের প্রভাব পড়েছে এই রাজ্যেও৷ আতঙ্ক বিরাজ করছে চুড়াইবাড়িতে৷ বুনো হাতির দল ত্রিপুরার দিকে ধেয়ে আসছে বলে স্থানীয়দের অভিমত৷ ত্রিপুরার অসম সীমান্তবর্তী এলাকা চুড়াইবাড়ি এলাকার মানুষ বলেছেন, এই এলাকা থেকে অল্প দূরে অসমের পাথারকান্দিতে বুনো হাতির তান্ডবে মারা গেছে বহু গবাদি পশু৷ তাছাড়া বুনো হাতির তান্ডবে প্রচুর বাড়িঘরও ভেঙেছে৷ ত্রিপুরা সীমান্তে, বিশেষ করে চুড়াইবাড়িতে পাথারকান্দির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ জানা গেছে, বিগত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা সীমান্ত লাগোয়া পাথারকান্দিতে বুনো হাতির তান্ডব চলছে৷ এই তান্ডবে, প্রচুর পশু মারা গেছে, বাড়ি ভেঙে গেছে৷ জানা গেছে শুক্রবার রাতেও বুনো হাতির তান্ডবে এলাকার প্রচুর ঘরবাড়ি ভেঙেছে৷ প্রচুর গৃহপালিত পশু মারা গেছে৷ রাতেই খবর আসে চুড়াইবাড়িতে৷ ফলে আতঙ্কিত হয়ে পড়েন চুড়াইবাড়ির সাধারণ মানুষ৷ তবে, এখন পর্যন্ত বুনো হাতির দল সীমান্ত পার হয়ে চুড়াইবাড়িতে প্রবেশ করেনি৷ তবে বুনো হাতর দল ত্রিপুরার দিকে আসছে বলে স্থানীয়দের অভিমত৷ কখন বুনো হাতি আক্রমণ করে সেই ভয়েই দিন কাটাচ্ছেন চুড়াইবাড়ির মানুষ৷ দাবী উঠেছে, অতি শীঘ্রই বুনো হাতির দলকে বাগে আনতে দুই রাজ্যের বন দপ্তর কার্যকরী ভূমিকা গ্রহণ করুক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top