News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয়দিনেও বিজেপির বিক্ষোভে উত্তাল শবরীমালা
Image

তৃতীয়দিনেও বিজেপির বিক্ষোভে উত্তাল শবরীমালা

তিরুবনন্তপুরম, ১৮ নভেম্বর (হি.স.) : বিক্ষোভের পারদ ক্রমশ চড়ছে শবরীমালায়। এই নিয়ে তৃতীয়দিনে পড়ল বিক্ষোভ। রবিবার সকাল থেকে শবরীমালাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। কেরল জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে। শবরীমালা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে তিরুভাল্লায় গ্রেপতার করা হয় বিজেপি নেতা কে সুরেন্দ্রন সহ বেশ কয়েকজন বিজেপিকর্মীকে। শবরীমালায় যাওয়ার প্রথম বেস ক্যাম্প নিলাক্কাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
প্রথম থেকেই শবরীমালায় মহিলাদের প্রবেশাধিকারের বিরোধিতায় সামিল হয়েছে বিজেপিও। কয়েকদিন আগেই কেরলে সভা করতে এসে বিজেপির সর্ভবারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, শবরীমালার ভক্তদের সমর্থনে রয়েছেন তিনি। তারপর থেকেই শবরীমালায় বিজেপি মাথা চারা দিয়েছে। রবিবার সকালে আবার শবরীমালার নিরাপত্তা খতিয়ে দেখতে যান কংগ্রেস নেতারা। কেরলের প্রাক্তন কৃষিমন্ত্রী তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণনও গিয়েছিলেন আইয়াপ্পা স্বামীর মন্দিরে।
শনিবার ১২ ঘণ্টার বন্ধ পালন করেছে বিজেপি। শনিবারই গ্রেফতার করা হয় হিন্দু ঐক্য বেদী সংগঠনের সভাপতি কেপি শশীকলাকে গ্রেফতার করা হয়।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top