News Flash

  • Home
  • Uncategorized
  • তদন্তেই প্রমাণিত হবে আমি আদতে কি বলেছি, দাবি মনোহর লাল খট্টরের
Image

তদন্তেই প্রমাণিত হবে আমি আদতে কি বলেছি, দাবি মনোহর লাল খট্টরের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ধর্ষণ প্রসঙ্গে তাঁর মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশেষে নিজের করা মন্তব্য নিয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি ‘সম্মতি’ কথাটি বলিনি। বলেছি ‘বিটুইন নোন’। যা রটনা করা হয়েছে তা আমি বলিনি। তদন্তেই তা প্রমাণিত হবে। এর মোকাবিলা সামাজিক ভাবেই হওয়া উচিত। এতে রাজনীতি দেখাটা উচিত নয়।’’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর সমর্থনে দাঁড়িয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী।
এদিন সুব্রাহ্মনিয়াম স্বামী জানিয়েছেন, তিনি শুধুমাত্র পরিস্থিতিটি ব্যাখ্যা করেছেন। যে মেয়ে ও ছেলে আদতে প্রেমিক-প্রেমিকা তাদের সম্পর্ক তিক্ত হওয়ার কারণে পরে এই পরিস্থিতি দেখা যায়। কিন্তু অপরাধ হচ্ছে অপরাধ। সে যে পরিস্থিতিই হোক না কেন। যখন কোনও ধর্ষণ হয় তখন তা একেবারেই বরদাস্ত করা যায় না। অন্যদিকে মনোহর লাল খট্টরের নিন্দায় সরব হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, খট্টরের এই মন্তব্যে নারী বিদ্বেষী মনোভাব জড়িয়ে রয়েছে। তাঁর রাজ্যে কোনও মহিলা কি ভাবে নিরাপদে থাকবে।
উল্লেখনীয়, শনিবার মনোহর লাল খট্টর বলেন, ধর্ষণ আগেও দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ অভিযোগই দায়ের হয় পরিচিতদের বিরুদ্ধে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন। এরপর আচমকা একদিন মহিলা দাবি করেন যে তাকে ধর্ষণ করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top