News Flash

  • Home
  • Uncategorized
  • উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠল রোনাল্ডোহীন পর্তুগাল
Image

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠল রোনাল্ডোহীন পর্তুগাল

মিলান, ১৮ নভেম্বর (হি.স.) : উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিল পর্তুগাল৷ রোনাল্ডোহীন দল হলেও, তবু চিন্তার ভাঁজ নেই কপালে৷ গ্রুপের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট ছিনিয়ে নিয়ে তারা সেমিফাইনাল পাকা করে ফেলল৷ ইতালির বিরুদ্ধে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করল ফার্নান্ডো স্যান্টোসের ছেলেরা৷ জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি নিয়ে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন সিআর সেভেন৷
অন্যদিকে দেশের জার্সিতে ইতালির ডিফেন্ডার চিয়েলিনি’র এদিন ছিল শততম ম্যাচ৷ ইতালির সপ্তম ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন চিয়েলিনি৷ কাকতালীয় ভাবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ঠিক চোদ্দ বছর পর শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন ইতালির অভিজ্ঞ এই ডিফেন্ডার৷ চিয়েলিনির মাইলস্টোন ম্যাচ অবশ্য তাঁর সতীর্থরা স্মরণীয় করে রাখতে পারল না৷ সান সিরোতে গোলশূন্য ড্র করায় নেশনস লিগ থেকে ছিটকে গেল ইতালি৷
চার ম্যাচে ইতালির পয়েন্ট ৫, তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রোনাল্ডোহীন পর্তুগাল৷ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট তুলতে পেয়েছে গ্রুপের অন্য দল পোল্যান্ড৷ ২১ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি পর্তুগাল৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top