News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসরের ধর্মসভায় গ্রেনেড নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রাজনাথ সিং-এর
Image

অমৃতসরের ধর্মসভায় গ্রেনেড নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রাজনাথ সিং-এর

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : অমৃতসরের আদিলওয়াল গ্রামে নিরাঙ্কারিদের ধর্মসভায় গ্রেনেড হামলায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজনাথ সিং জানিয়েছেন, আজ পঞ্জাবের অমৃতসরে গ্রেনেড হামলায় নিরীহ মানুষের মৃত্যুতে আমি শোকাহত। এটি নির্লজ্জ হিংসার বর্হিঃপ্রকাশ। নিহতদের পরিবার বর্গের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিষয়টি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি। সমস্ত রকমের সাহা্য্যের আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিং সাঙ্গা জানিয়েছেন, রবিবার আদিলওয়াল গ্রামে নিরাঙ্কারিদের ধর্মসভা চলছিল। তখনই বিস্ফোরণটি করা হয়। বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বর্ডার রেঞ্জের আইজি সুরিন্দ্র পাল পারমার জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আহতদের গুরু নানকদেব হাসপাতাল এবং আইভি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে রাজেশ নামে ব্যক্তি জানিয়েছেন, ধর্মসভা চলাকালীন মোটর বাইকে করে দুই বন্দুকবাজ ধর্মসভার মধ্যে গ্রেনেড ছোড়ে। এরপর বন্দুক নিয়ে ধর্মসভার মধ্যে তারা ঢুকেও পড়ে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। অভিযুক্তরা অধরা। গোটা অমৃতসর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top