News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় একই পরিবারের চারজন সদস্যকে নৃশংসভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

হরিয়ানায় একই পরিবারের চারজন সদস্যকে নৃশংসভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

পঞ্চকুলা (হরিয়ানা), ১৭ নভেম্বর (হি.স.): হরিয়ানার পঞ্চকুলায় রহস্যজনকভাবে খুন হলেন একই পরিবারের চারজন সদস্য| মৃতদের মধ্যে একজন মহিলা এবং তিনটি শিশু রয়েছে| পঞ্চকুলা জেলার খাতোলি গ্রামের ঘটনা| শুক্রবার রাতে খাতোলি গ্রামে অবস্থিত বাড়ি থেকে পৃথক চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে একই পরিবারের চারজন সদস্যকে| মৃতদের নাম হল, ঐশ্বর্য্য (১৮), দিবাংশু (১৬), বংশ (১২) এবং শিশুগুলির ঠাকুমা রাজবালা (৭৫)|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িটিতে রাজবালা এবং তাঁর পরিবারের সদস্যরা থাকতেন| সম্ভবত শুক্রবার রাতেই চারজনকে নৃশংসভাবে খুন করা হয়| শুক্রবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তদন্তকারীরা দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন একটি রুমে পড়ে রয়েছেন| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| পরে বাড়িটিতে পৌঁছয় ফরেনসিক টিম এবং পুলিশ কুকুর| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top