News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান বিধানসভা নির্বাচন : মনোনয়ন পত্র জমা দিলেন বসুন্ধরা রাজে
Image

রাজস্থান বিধানসভা নির্বাচন : মনোনয়ন পত্র জমা দিলেন বসুন্ধরা রাজে

জয়পুর, ১৭ নভেম্বর (হি.স.): আর মাত্র কিছুদিনের অপেক্ষা| আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন| ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি বিধানসভা আসনে নির্বাচন| তার আগে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| শনিবার রাজস্থানের ঝালাওয়ার সচিবালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বসুন্ধরা রাজে| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বসুন্ধরা রাজের পাশেই বসেছিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন-সহ অন্যান্য বিজেপি নেতারা|
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রাক্কালে ঝালাওয়ারে অবস্থিত বালাজি মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| বিশেষ পূজাচর্নার পর ঝালওয়ার সচিবালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া| রাজস্থানে বিধানসভা নির্বাচন এবার এক দফায়| আগামী ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি বিধানসভা আসনে নির্বাচন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top