News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ‘দৃষ্টি পত্র’ নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি
Image

মধ্যপ্রদেশে ‘দৃষ্টি পত্র’ নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি

ভোপাল, ১৭ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, রাজ্য সভাপতি রাকেশ সিং-সহ বিশিষ্ঠ ব্যক্তিত্ব। ‘দৃষ্টি পত্র’ নামে ইস্তেহারটি এদিন প্রকাশ করেন ইস্তেহার কমিটির চেয়ারম্যান বিক্রম বর্মা।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, যেসব কৃষকদের এক হেক্টার থেকে কম কৃষি জমি রয়েছে তাদের বিশেষ অনুদান দেওয়া হবে। মহিলাদের ক্ষমতায়নের দিকে বিশেষ নজর রেখে সরকারি চাকরিতে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশের চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে এর আগে দলীয় ইস্তেহার প্রকাশ করা হয়। ‘বচন পত্র’ নামে ওই ইস্তেহারে কৃষকদের ঋণ মকুব, সমবায় ব্যাঙ্কগুলির রাষ্ট্রায়ত্তকরণ, বিদ্যুৎতে বিল ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, যাদের সিবিআই-এর থেকে অনেক কিছু লুকোনোর রয়েছে তারাই সিবিআই-এর প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। উল্লেখনীয়, বৃহস্পতিবার বিনা অনুমতিতে রাজ্যের নজরদারি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পরে সেটিকে সমর্থন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top