News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ
Image

বিলোনীয়ায় উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাবার বাগানে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিলোনীয়া থানার অধীন চিত্তামারায়৷ মৃত যুবকের নাম কিঙ্কর সাহা৷ তার বাড়ি বীরচন্দ্রমনুতে৷ শুক্রবার সকালে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহটি রাবার বাগানে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল৷ প্রথমে মৃতদেহটি স্থানীয় জনগণ দেখতে পায়৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এদিকে, মৃত যুবকের পরিবারের লোকজনের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ এপ্রসঙ্গে পরিবারের লোকজনের বক্তব্য গত ১৪ নভেম্বর বীরচন্দ্র মনুর এক ব্যবসায়ী সহ তিনচারজনের সাথে কিঙ্কর সাহার বচসা হয়েছিল৷ এই বচসার জেরেই তাকে পরিকল্পিত ভাবে খুন করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পুলিশ যদিও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের লোকজনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে, ময়না তদন্তের রিপোর্ট আসলেই পরিস্কার হয়ে যাবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top