News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের দর কমছেই, ক্রমশই নিম্নমুখী জ্বালানি তেল
Image

পেট্রোল-ডিজেলের দর কমছেই, ক্রমশই নিম্নমুখী জ্বালানি তেল

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। শুক্রবারের পর শনিবার আরও সস্তা হল জ্বালানি তেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শনিবারও রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল-এর দর। সংশ্লিষ্ট মহল সূত্রের খবর, বিশ্ব বাজারে সম্প্রতি অশোধিত তেলের দাম কমার জন্যই দেশের বাজারেও কমছে পেট্রোল-ডিজেলের মূল্য। কলকাতায় শনিবার এক ধাক্কায় ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৮.৮৫ টাকা। ডিজেল আরও ১৯ পয়সা নেমে হয়েছে ৭৩.৬০ টাকা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৬.৯১ টাকা প্রতি লিটার এবং ১৯ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭১.৭৪ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ২০ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮২.৪৩ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৫.১৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| গত অক্টোবর মাসে লাগাতার উর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল| কিন্তু, নভেম্বর মাসের শুরু থেকে কমেই চলেছে জ্বালানি তেলের দর। জ্বালানির দাম কমায় বেজায় খুশি দেশবাসী|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top