News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিসে আটক মানিক সরকারসহ সিপিএম নেতারা, বিধায়কের গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর, বিশালগড়েও বিজেপির দুর্বৃত্তদের হুজ্জুতি
Image

পার্টি অফিসে আটক মানিক সরকারসহ সিপিএম নেতারা, বিধায়কের গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর, বিশালগড়েও বিজেপির দুর্বৃত্তদের হুজ্জুতি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড় /চড়িলাম / আগরতলা, ১৬ নভেম্বর৷৷ অবিরাম উৎশৃঙ্খলা৷ বিলোনিয়ার ছায়া বিশালগড়েও দেখা গেল৷ বিজেপি দুর্বৃত্তদের হাতে মার খেলেন সিপিএম কর্মীরা৷ শুধু তাই নয়, বিশালগড়ে সিপিএমের মহকুমা অফিসে বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিএমের তিন বিধায়ক ও নেতা নেত্রীদের দীর্ঘ সময় ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা৷ সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা ঘেরাও মুক্ত হন৷ সিপিএম কর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন৷ এদিন পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় কমলাসাগরের বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ এই ঘটনায় বিশালগড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

শুক্রবার বিশালগড় সিপিএম বিভাগীয় পার্টি অফিসে নভেম্বর বিপ্লব দিবস পালনে আয়োজন করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ভানু লাল সাহা, বিধায়ক সহিদ চৌধুরী, বিধায়ক নারায়ণ চৌধুরী সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানের খবর পেয়ে বিজেপি কর্মীরা সিপিএম পার্টি অফিসের সামনে জড়ো হতে শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হতে পারে আঁচ করে সিপিএম পার্টি অফিসের সামনে প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়৷ অভিযোগ, বিজেপি কর্মীরা সিপিএম কর্মীদের পার্টি অফিসে ঢুকতে বাঁধা দেয়৷ শুধু তাই নয়, মহিলাদের কর্মীদের উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা বিশ্রি ভাষায় গালিগালাজ করেন৷ এরই মধ্যে পুলিশ ও টিএসআর বাহিনীর সামনেই বিজেপি কর্মীরা কয়েকজন সিপিএম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের মারধোর করেছেন বলে অভিযোগ৷ স্থানীয় সিপিএম নেতাদের বক্তব্য, নভেম্বর বিপ্লব দিবসের বৈঠক বাঁনচাল করাই ছিল বিজেপি উদ্দেশ্য৷ সেই লক্ষ্যেই তারা হামলা হুজ্জুতি শুরু করেছে৷ অভিযোগে আরও জানা গেছে, ওই বৈঠকে যোগ দিতে আসা কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধোর করেছেন বিজেপি কর্মীরা৷ পুলিশের সামনেও কয়েকজনকে মারধোর করা হয়েছে৷ সিপিএম কর্মীদের উদ্ধারে গিয়ে বিজেপি কর্মীদের আক্রমণে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন৷

তবে, এদিন পুলিশের সহযোগিতায় বহু সিপিএম সমর্থক বিজেপি কর্মীদের হামলার মুখ থেকে বেঁচেছেন৷ এই উৎশৃঙ্খলার কারণে নভেম্বর বিপ্লব দিবসের অনুষ্ঠান শুরু হতে অনেকটাই সময় নেয়৷ বিকাল ৩টা নাগাদ অনুষ্ঠান শুরু হলে যথাসময়ে তা শেষও হয়ে যায়৷ কিন্তু, বিজেপি কর্মীরা সিপিএম পার্টি অফিসের সামনে থেকে ফিরে যাননি৷ অনুষ্ঠান শেষ হওয়ার পর বিরোধী দলনেতা মানিক সরকার সহ সকলকেই পার্টি অফিসে ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা৷ তাতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠে৷ সিপিএম এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠান শেষে পার্টির নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাদের উপর আক্রমন চালায়৷ পার্টি অফিসের বাইরে বিজেপির দুর্বৃত্তপনা চলতে থাকায় মানিক সরকার ও অন্যান্য পার্টি নেতাদের দীর্ঘক্ষণ ধরে অফিসে অবস্থান করতে হয়৷ শেষে পুলিশের হস্তক্ষেপে তাঁরা ঘেরাও মুক্ত হন৷ জানা গেছে, সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা ঘেরাও মুক্ত হয়েছেন৷ কিন্তু বাড়ি ফেরার পথে কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরীর গাড়ি বিশালগড় রাস্তার মাথা সংলগ্ণ স্থানে ভাঙচুর চালানো হয়৷ খবর পেয়ে পুলিশ এসে বিধায়ককে উদ্ধার করে বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা করেন৷

এদিনের ঘটনায় বিশালগড় মহকুমা জুড়ে উত্তেজনা বিরাজ করছে৷ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top