News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত দুই ও আহত ১০
Image

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত দুই ও আহত ১০

ইসলামাবাদ, ১৭ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার এই বিস্ফোরণে নিহত দুই। পাশাপাশি গুরুতর আহত ১০। করাচির কুয়দাবাদ এলাকার সেতু নীচে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। আহত ১০। চারিদিকে চাপ চাপ রক্তের দাগ ও বিক্ষিপ্ত ভাবে দেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে বিস্ফোরণ তা এখনও সঠিক ভাবে বলতে পারেননি তদন্তকারী আধিকারিকেরা। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিন্ধের মুখ্যমন্ত্রী সইদ মুরাদ আলি শাহ জানিয়েছেন, গুরুত্ব সহকারে এই ভয়াবহ বিস্ফোরণের তদন্ত করে দেখা হবে। সিন্ধ পুলিশে আইজির কাছে এই নাশকতার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
প্রাথমিক তদন্তের পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫০০ গ্রাম বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি করা হয়েছে। বাড়িতে বসেই বোমাটি তৈরি করা হয়েছিল। নিহতদের মধ্যে দুইজনেরই বয়স ১৮ এবং ১৬। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আসে বোম্ব ডিসপোসাল স্কোয়্যাডের জওয়ানরা। পরে ঘটনাস্থল থেকে আরও একটি বোমা উদ্ধার করা হয়। প্রায় দুই কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে বোমাটি তৈরি করা হয় বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ বোমাটিকে নিষ্ক্রিয়। দ্বিতীয় বোমাটি যদি ফাটতো তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আহতদের চিকিৎসা জিন্নহা পোস্ট গ্রেজুয়েট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top