News Flash

Image

জাতীয় প্রেস দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷৷ গণতন্ত্রের চারটি স্তম্ভৃযদি  পবিত্রতার সঙ্গে কাজ করে তাহলে রাজ্য সরকার আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য  বানানোর যে স্বপ্ণ দেখেছে তা নিশ্চিতভাবে পূরণ হবে৷ পাশাপাশি সরকারকে সঠিক পথ দেখানোর কাজে যাতে পবিত্রতা থাকে সেই বিষয়টির দিকেও সংবাদ মাধ্যমকে লক্ষ্য রাখতে  হবে৷ আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংসৃকতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলেরাচনাচক্রের উদ্বোধন করে একথা  বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, সরকার ভুল ত্রুটি নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে৷ কিন্তু তা  হতে  হবে ইতিবাচক৷ রাজ্য সরকারও সব সময় জনগণের কল্যাণে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে৷ কারণ  বর্তমান রাজ্য সরকার হচ্ছে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ সমাজের আন্তিম ব্যক্তির নিকট পৌঁছানোর লক্ষ্যেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় প্রেস দিবসে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকলকে শপথ নিতে হবে যে তাদের পবিত্র কাজের মাধ্যমে সমাজকে আয়না দেখানোর৷ বর্তমান সরকার সংবাদ মাধ্যমকে সবসময়ই ইতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে৷ এজন্য সরকারের ভুল ত্রুটিগুলি ধরে কিভাবে আরও ভ ালো করা যায় সেই রাস্তা দেখানোর জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরাকে আগামী ৩ বছরের মধ্যে মডেল রাজ্য বাননোর জন্য যে পলিসি নেওয়া প্রয়োজন তা বর্তমান সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে৷ ত্রিপুরাতে নীরমহল, ঊনকোটি, ছবিমুড়া ইত্যাদির মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে৷ সেগুলিকে উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে পর্যটনে সর্বশ্রেষ্ঠ বানানোর পরিকল্পনা নিয়েছে হাজ্য সরকার৷ নভেম্বর মাসের ২৭ তারিখ থাইল্যান্ডের রানী ত্রিপুরা দর্শনে এসে ঊনকোটি যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ এতে পর্যটন ক্ষেত্রে ঊনকোটির আরও প্রচার বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যেভাবে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সেইভাবে আপনারাও ত্রিপুরাকে মডেল জার্নালিজমের দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে কাজ করুন৷ রাজ্য সরকার সংবাদ মাধ্যমের উন্নয়নে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আগামীতেও সরকার সংবাদ মাধ্যমর উন্নয়নে কাজ করবে৷ এরমধ্যে আগরতলা প্রেস ক্লাব গৃহের সংস্কারের কাজও শীঘ্রই করার উদ্যোগ নেবে রাজ্য সরকার৷ আজ জাতীয় প্রেস দিবসে নতুন ত্রিপুরা গড়ার স্বপ্ণ বাস্তবায়নে সকলকে প্রতিজ্ঞাব দ্ধ হওয়ার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ  বলেন, সংবাদ মাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ও অতন্ত্র প্রহ রী৷ এবারের জাতীয় প্রেস দিবসের ভাবনা হলো জার্নালিজম এথিকস্ এন্ড চ্যালেঞ্জেস ইন ডিজিটাল এরা৷ সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ব রিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত এবং হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ৷ এছাড়াও জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক, অরুণ নাথ এবং প্রণব সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তাদের মানপত্র, পুস্পস্তবক ও শাল প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যে সাংবাদিক পেনশন প্রকল্পে আগে রাজ্যের সাংবাদিকরা এক  হাজার টাকা পেনশন পেতেন৷ বর্তমান সরকার পেনশনের টাকা  বাড়িয়ে দশ হাজার টাকা করেছে৷ আজ মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে প্রবীণ সাংাদিক অসিত চক্রবর্তীর হাতে বর্ধিত পেনশনের মঞ্জুরীপত্র তুলে দেন৷ এছাড়াও মুখ্যমন্ত্রী নতুন আঙ্গিকে করা প্রেস এক্রিডিটেশন কার্ড দুজন সাংবাদিকের হাতে তুলে দেন৷

অনুষ্ঠাএন এছাড়াও বক্তব্য রাখেন তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী মানিক লাল দে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক, অরণ নাথ এবং প্রণব সরকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবে র সভ াপতি তথা বরিষ্ট সাংবাদিক সুবল কুমার দে৷ ধন্যবাদ সূচক  বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সহ -সভাপতি সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top