News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি করলেই সাত বছরের হাজতবাস, আইনের সংশোধনী আনছে রাজ্য সরকার
Image

চুরি করলেই সাত বছরের হাজতবাস, আইনের সংশোধনী আনছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ চুরি করলেই হবে ন্যুনতম ৭ বছরের হাজতবাস৷ আইনের সংশোধনী আনছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর থেকে অনুুষ্ঠিত বিধানসভা অধিবেশনে ১০ থেকে ১২টি বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ ওই বিলগুলির মধ্যে আইপিসি’র সংশোধনী রয়েছে৷ আগামী ২০ নভেম্বর বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকেই বিধানসভা অধিবেশন নিয়ে স্থির হবে৷

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৭ বছরের কম সাজা এমন অপরাধের ক্ষেত্রে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না৷ তাই, আইনের সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সম্ভবত, আগামী বিধানসভা অধিবেশনে ভারতীয় দন্ডবিধি ৩৮২ (ক), (খ) এবং (গ) ধারায় পরিবর্ধন ও সংশোধন করতে চলেছে রাজ্য সরকার৷ সংশ্লিষ্ট সিআরপিসিও সংশোধন করতে চলেছে সরকার৷ তাতে বাইক, গাড়ি, স্বর্ণালঙ্কার সহ যে কোন চুরির অপরাধে ন্যুনতম ৭ বছরের হাজতবাস হবে৷ সর্বোচ্চ সাজা হবে ১০ বছর৷ জানা গেছে, বর্তমানে ওই অপরাধের তিন বছরের সাজা দেওয়ার আইন রয়েছে৷ চুরি দন্ডনীয় অপরাধ হলেও জামিনের সুযোগ রয়েছে৷ আইন সংশোধনে সর্বনিম্ন সাজা হবে ৭ বছর এবং ওই ধারা জামিন অযোগ্য বলে বিবেচিত হবে৷ বর্তমানে চুরির মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার প্রক্রিয়া চলে৷ আইন সংশোধন হলে জেলা ও দায়রা জজের আদালতে এই অপরাধের বিচার প্রক্রিয়া চলবে৷ তাতে, সুপ্রিম কোর্টের রায় মেনে চুরির অপরাধ মোকাবিলায় পুলিশের সুবিধা হবে৷ মূলত, চুরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার এই সংশোধনী আনতে চলেছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷

সূূত্রের আরও খবর, আগামী বিধানসভা অধিবেশনেই সড়ক উন্নয়ন সেস বিল আনছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করেছে৷ তাই, এখন বিলআকারে বিধানসভায় পেশ করা হবে৷ এদিকে, কো-অপারেটিভ সোসাইটি এ্যাক্ট চতুর্থ সংশোধনী এবং জিএসটির সংশোধনীও আগামী বিধানসভা অধিবেশনে পেশ করবে রাজ্য সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top