News Flash

  • Home
  • Uncategorized
  • সূচনা হল ষষ্ঠ উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের, সাফল্য নিয়ে সংশয়
Image

সূচনা হল ষষ্ঠ উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের, সাফল্য নিয়ে সংশয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্যময়, সাংসৃকতিক ঐতিহ্যের এক ঝলক উপস্থাপনার মধ্য দিয়ে আজ থেকে আগরতলায় শুরু হয়েছে চারদিনব্যাপী ষষ্ঠ উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব৷ কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানেই জৌলুস অনেকটাই ছিল না৷ আয়োজনে ত্রুটি না হলেও এদিন মাঠে তার প্রতিফলন দেখা গেল না৷ ফলে, এই যুব উৎসবের সাফল্য নিয়ে উদ্বোধনী দিনেই প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এদিন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শক্তিশালী উত্তর পূর্বাঞ্চল তথা দেশ গঠন করার জন্য যুবক যুবতীদের এগিয়ে আসতে আহ্বান জানান৷

এই উৎসব ত্রিপুরায় অনুষ্ঠিত হওয়ায় এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে৷ এই অঞ্চলের বিভিন্ন রাজ্যের যুবক যুবতীরা এই উৎসবে অংশ নেওয়ার জন্য এখানে পৌছে গেছেন৷ দুপুরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রতিযোগী প্রতিযোগিনীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উমাকান্ত মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এই বণাঢ্য র্যালি শহরবাসীর দৃষ্টি কেড়ে নেয়৷ এত কিছু সত্বেও এই উৎসবের সাফল্য নিয়ে ইতিমধ্যে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এদিন, উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক আসন অনেকটাই ফাঁকা ছিল৷ ঘোষণা অনুযায়ী প্রতিযোগীরা আসেননি বলেই মনে হচ্ছে৷ কারণ, আয়োজকদের কাছ থেকে কতজন প্রতিযোগী এসেছেন তার হিসেব পাওয়া যায়নি৷ ফলে, বর্ণময় উৎসবের সাফল্য অর্জন করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে৷

এদিন যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই উৎসব আয়োজনের দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশই হচ্ছে যুব সম্প্রদায়ভুক্ত৷ এরা দেশের সবচেয়ে বড় শক্তি৷ কোনও দেশে যদি এই সংখ্যায় যুব শক্তি থাকে তবে সেই দেশ সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে বাধ্য৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, উত্তর পূর্বের আট রাজ্যের প্রতিনিধিরাই এই উৎসবে সামিল হয়েছেন৷ এই অঞ্চলের প্রত্যেকের পৃথক পৃথক ভাষা, সংসৃকতি থাকলেও তাদের আচার আচরণ, চিন্তা ভাবনা একই রকম৷ এটাই হচ্ছে ভারতবর্ষ৷ এই অঞ্চলের প্রতিটি রাজ্যই প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষকে সবদিক দিয়েই সেরা দেসে পরিণত করার স্বপ্ণ দেখছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, এই দেশকে এক নম্বর জায়গায় থাকতে হবে৷ কোনও ক্ষেত্রে পিছিয়ে থাকলে চলবে না৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যেতে চাইছেন৷ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর লুক ইস্ট পলিসিকে অ্যাক্ট ইস্ট পলিসিতে রূপান্তরিত করেছেন৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবকদের আরও বেশি দায়িত্ব নিতে হবে৷ খেলাধুলা, শিক্ষা, সংসৃকতি সব ক্ষেত্রেই এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে হবে৷ মনে রাখতে হবে এই অঞ্চল থেকেই মেরি কম, দীপা কর্মকার, নিষ্ঠা চক্রবর্তীরা বেড়িয়ে এসেছেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, সংসৃকতির অঙ্গনে উত্তর পূর্বাঞ্চল খুবই সমৃদ্ধ৷ এই সংসৃকতি সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে একসূত্রে বেঁধে রেখেছে৷ এই উৎসব শেষ হয়ে যাওয়ার পর ২২ নভেম্বর থেকে আন্তর্জাতিক পর্যটন উৎসব এখানে শুরু হচ্ছে৷ একের পর এক উৎসব এই অঞ্চলে হচ্ছে যা আগে কখনও হয়নি৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, আমাদের রাজ্যের ইতিহাস গর্ব করার মতো৷ আতিথেয়তা এখানকার প্রধান ধর্ম৷ সমস্ত কিছুতে মুগ্দ হয়েই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সাতবার এসেছেন৷  লোকগান, লোকনৃত্য এখানকার সংসৃকতির অঙ্গ৷ এই সংসৃকতি যেন হারিয়ে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে৷ তিনি বলেন, সংসৃকতির প্রসারে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে৷ নেশার কবলে পড়ে যুব সমাজ যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান৷

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সচিব অমরেন্দ্র কুমার দুবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভুয়সী প্রশংসা করে এই উৎসব থেকে সবাই সুখকর স্মৃতি নিয়ে বাড়ি যাবেন বলে আশা প্রকাশ করেছেন৷ রাজ্যের মুখ্যসচিব এল কে গুপ্তা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংসৃকতির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল খুবই সমৃদ্ধ৷ প্রত্যেক রাজ্যের নিজস্ব একটা সংসৃকতি রয়েছে৷ রাজ্য পুলিশের ডিজি এ কে শুক্লা বলেন, সংসৃকতি এই রাজ্যের মানুষের রক্তের সঙ্গে মিশে রয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ এই উৎসবকে সফল করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্র্ত পাঠিয়েছেন৷ ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক এই বার্তা পাঠ করে শোনান৷ বার্তায় প্রধানমন্ত্রী এই উৎসবের সাফল্য কামনা করে উত্তর পূর্বাঞ্চলকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের খেলোয়াড়দের পারফরম্যান্স ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে এই অঞ্চলের সাংসৃকতিক ঐতিহ্য সংগীত এবং নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী  যীষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ফুড হ্যান্ডিক্র্যাফট স্টলের উদ্বোধন করেন৷ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিবর্গ এই স্টলগুলি ঘুরে দেখেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top