News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি ও মোদি সরকার সমার্থক ঃ মানিক সরকার
Image

দুর্নীতি ও মোদি সরকার সমার্থক ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ এখন দুর্নীতি ও মোদি সরকার সমার্থক৷ নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ভাবেই বিদ্রুপ করেছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, শীর্ষ আদালতও কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে রাফাল নিয়ে কি লুকানোর চেষ্টা চলছে৷ এদিন তিনি মোদি সরকারের বিরুদ্ধে যে ভাবে ক্ষোভ বাড়ছে তার ফায়দা তুলার জন্য সিপিএম নেতা ও কর্মীদের বার্তা দিয়েছেন৷

বৃহস্পতিবার আগরতলায় টাউন হলে নভেম্বর বিপ্লব দিবসের অনুষ্ঠানে মানিক সরকার দেশের অর্থনীতি এবং পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন৷ তাঁর কথায়, নয়া উদারিকরণ অর্থনৈতিক নীতি ব্যর্থ হয়েছে তা বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেয়েছে৷ তাঁর বক্তব্য, নয়া উদারিকরণ অর্থনৈতিক নীতির প্রভাব এদেশেও পড়েছে৷ ফলে, ধনী ও গরিবের মধ্যে ফারাক বেড়েছে৷ কেন্দ্রীয় সরকার মেইক ইন ইন্ডিয়া ডাক দিয়েছে৷ কিন্তু, এদিকে যখন সাড়া বিশ্বে অর্থনৈতিক আগুন জ্বলছে সেই জায়গায় এদেশে বিনিয়োগ করতে কে আসবে, প্রশ্ণ তুলেন মানিক সরকার৷

এদিন সভায় রাফাল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন মানিকবাবু৷ তাঁর কথায়, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় পড়েছে মোদি সরকার৷ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ও অন্য দুই বিচারপতিও জানতে চেয়েছেন, রাফাল নিয়ে কি লুকানোর চেষ্টা চলছে৷ তাতে স্পষ্ট, সাড়ে চার বছরেই দুর্নীতিতে নিমজ্জিত মোদি সরকার, তোপ দাগেন মানিক সরকার৷

দেশের পরিস্থিতি নিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার উদ্বেগ প্রকাশ করেছেন৷ তবে, এই পরিস্থিতি প্রতিবাদের ঢেউ তুলতে সহায়তা করছে সেই দাবিও করেন তিনি৷ মানিকবাবু বলেন, দেশে কোনও সমস্যারই সমাধান হচ্ছে না৷ কৃষক আত্মহত্যা বন্ধ হচ্ছে না৷ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে না৷ মানুষের জীবন শৈলিতেও হস্তক্ষেপের চেষ্টা চলছে৷ তাতে স্পষ্ট, দেশে স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ছে৷ তবে, এদেশের মানুষ তাদের দ্বারা শাসিত হতে চাইছেন না৷ কিন্তু, এর প্রস্তুতিও কোথাও দেখা যাচ্ছে না৷ তাই, বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনতে হবে৷ মানিকবাবুর কথায়, তাদেরকে হারাতে হবে সেই লক্ষ্যে নিতে হবে৷ ত্রিপুরাতেও কাজ ও খাদ্যের অভাব এবং গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যেতে হবে৷ মানিকবাবু মনে করেন, একজোট হলে বিজেপিকে পরাস্থ করা অসম্ভব নয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top