News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জয় কারোল
Image

হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জয় কারোল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ বিচারপতি সঞ্জয় কারোল আজ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন৷ সকালে পুরাতন রাজভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, মুখ্যসচিব এল কে গুপ্তা, বিচারপতিগন, রাজ্য সরকারের পদস্থ আধিকারীকরা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন৷

প্রসঙ্গত, সঞ্জয় কারোল হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন৷ তিনি বিচারপতি অজয় রস্তোগির স্থলাভিষিক্ত হয়েছেন৷ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়ে চলে গিয়েছেন বিচারপতি অজয় রস্তোগি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top