News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা নিয়ে সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট কংগ্রেস ও বিজেপির
Image

শবরীমালা নিয়ে সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট কংগ্রেস ও বিজেপির

তিরুবনন্তপুর, ১৫ নভেম্বর (হি.স.) : ভেস্তে গেল শবরীমালা নিয়ে সর্বদলীয় বৈঠক। একযোগে ওয়াকআউট কংগ্রেস ও বিজেপির। শুক্রবার থেকে বিশেষ পুজো উপলক্ষ্যে খুলতে চলেছে শবরীমালা মন্দির। তার আগে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন। বৈঠকে ঐক্যমতে না পৌঁছতে পেরে একযোগে ওয়াকআউট করল কংগ্রেসে নেতৃত্বাধীন ইউডিএ এবং বিজেপির সদস্যরা।
শবরীমালা মন্দির নিয়ে চলা বির্তকের জন্য মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে দায়ী করে রাজ্যের বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা জানিয়েছেন, মন্দিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর ঔদ্ধত্যে ভরা আচরণের জন্যই সুবর্ণ সুযোগ হারালেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি পি এস শ্রীধরণ পিল্লাই রাজ্য সরকারকে দায়ী করে বলেন, শবরীমালা মন্দিরকে রণক্ষেত্রে পরিণত করতে চাইছে রাজ্য সরকার। মন্দিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। আজ দুই ঘন্টা সময় বৃথা নষ্ট হল।
সর্বদলীয় বৈঠকে রাজ্যের বিরোধী দলগুলির তরফ অতিউৎসাহী হয়ে সুপ্রিম কোর্টের রায়দানকে কার্যকর করার থেকে রাজ্য সরকারকে বিরত থাকার আবেদন জানানো হয়।
উল্লেখনীয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট সব বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরের প্রবেশের পক্ষে রায়দান দেয়। তা কর্যকর করতে গিয়ে কেরল সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়। অন্যদিকে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে জানানো হয় যে গায়ের জোর ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত হানতে চাইছে রাজ্য সরকার। ২০১৯ এর জানুয়ারিতে রায়দান নিয়ে পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। পুনর্বিবেচনার আগের পর্যন্ত শবরীমালা নিয়ে আগে রায়দান বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রায়কে কার্যকর করতে বদ্ধপরিকর তারা। বিচারব্যবস্থা এবং ভক্তদের পক্ষে সরকার। সংবিধানই সর্বোচ্চ। মহিলাদের মন্দিরে ঢোকা আটকাতে পারে না সরকার। মহিলা ভক্তদের মন্দিরে ঢোকার যাবতীয় নিরাপত্তা দেবে রাজ্য সরকার। শবরীমালা মন্দির সমস্যার সমাধানের জন্য মন্দির প্রধান পুরোহিত এবং পান্ডালাম রাজবংশের উত্তরপুরুষদের সঙ্গেও আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top