News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা মন্দির : ২২ জানুয়ারি সমস্ত বিষয় শুনবে সর্বোচ্চ আদালত, ফের জানালেন প্রধান বিচারপতি
Image

শবরীমালা মন্দির : ২২ জানুয়ারি সমস্ত বিষয় শুনবে সর্বোচ্চ আদালত, ফের জানালেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): গত ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের সপক্ষে নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ| বেঞ্চের নেতৃত্বে ছিলেন তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র| শীর্ষ আদালতের সেই নির্দেশের জেরে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন শবরীমালা মন্দিরের অধিকাংশ ভক্তরা|মন্দিরে প্রবেশ করতে গিয়ে বাধা পান সাংবাদিক-সহ একাধিক মহিলা| এমতাবস্থায় ২৮ সেপ্টেম্বরের রায় স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একজন আইনজীবী, পাশাপাশি দ্রুত শুনানিরও আর্জি জানান তিনি| ৱুধবার দ্রত শুনানির আর্জি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘আগামী ২২ জানুয়ারি এই বিষয়টি শুনব আমরা|’

উল্লেখ্য, শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশের নির্দেশের বিরুদ্ধে আবেদন শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট| ২০১৯ সালের ২২ জানুয়ারি মুক্ত আদালতে শুনানির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়ে মোট ৪৮টি আবেদন জমা পড়ে| এদিকে, শবরীমালা মন্দির ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| ১৫ নভেম্বর, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top