News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদীদের সন্ত্রাস অব্যাহত, বিজাপুরে আইইডি বিস্ফোরণ আহত ৪ জন বিএসএফ জওয়ান-সহ ৬

মাওবাদীদের সন্ত্রাস অব্যাহত, বিজাপুরে আইইডি বিস্ফোরণ আহত ৪ জন বিএসএফ জওয়ান-সহ ৬

রায়পুর, ১৪ নভেম্বর (হি.স.): রক্ত ঝরেই ছত্তিশগড়ে প্রথম দফার ভোট মিটেছে| এখনও দ্বিতীয় দফার ভোটগ্রহণ বাকি রয়েছে| এরই মাঝে মাওবাদীদের সন্ত্রাস অব্যাহত ছত্তিশগড়ে| ছত্তিশগড়ের বিজাপুর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, বিজাপুর ঘাট্টি এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৪ জন জওয়ান| এছাড়াও আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক| প্রত্যেককে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই চলছে|

অ্যান্টি-নকশাল অভিযানের ডিআইজি পি সুন্দররাজ জানিয়েছেন, বুধবার সকালে বিজাপুর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, বিজাপুর ঘাট্টি এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা| আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৪ জন জওয়ান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক|প্রত্যেককে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে|

উল্লেখ্য, আইইডি বিস্ফোরণ, গুলির লড়াই ও পাঁচ মাওবাদীর মৃত্যুর মাঝেই প্রথম দফার ভোট মিটেছে ছত্তিশগড়ে| মোটের উপর ৭০ শতাংশ ভোট পড়েছে| এখনও দ্বিতীয় দফার নির্বাচন বাকি রয়েছে, আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন| এমতাবস্থায় মাওবাদীদের সন্ত্রাস আরও বাড়তে থাকায় রীতিমতো চিন্তায় রয়েছে প্রশাসন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top