News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবার অলিম্পিক কোয়ালিফায়ারে সেকেন্ড রাউন্ডে ভারতের মহিলা ফুটবল দল
Image

প্রথমবার অলিম্পিক কোয়ালিফায়ারে সেকেন্ড রাউন্ডে ভারতের মহিলা ফুটবল দল

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : এই প্রথমবার অলিম্পিক কোয়ালিফায়ারে সেকেন্ড রাউন্ডে উঠল ভারতের মহিলা ফুটবল দল। তিন ম্যাচে চার চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি থেকে দ্বিতীয়স্থানে ছিল ভারত। একই গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল মায়ানমার। আগামী বছরের এপ্রিলে অলিম্পিক কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে। গত ম্যাচে নেপালের সঙ্গে ড্র করেছিল মায়ানমার। এদিন অবশ্য ভারতের বিরুদ্ধে মায়ানমার জিতল ২-১ ব্যবধানে। তবুও পয়েন্টের বিচারে ভারতীয় দল কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করল। এদিন মায়ানমারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিল ভারত। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে। কিন্তু খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতীয় মেয়েরা যেন খেই হারাতে শুরু করে। সুযোগের সদ্বব্যবহার করে জাঁকিয়ে বসে মায়ানমার।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে দল ৭-১ ব্যবধানে জিতেছিল, এদিনও সেই টিমই নামল। তবে কোথাও যেন এদিন ফর্ম হারিয়ে ফেলেছিলেন অদিতি চৌহান, বালা দেবিরা। গত ম্যাচে চার গোল করা বলা দেবি এদিনও অবশ্য ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তিনিই মূলত ভারতীয় দলের প্লে-মেকার হিসাবে কাজ করেন। এদিনও যতবার বল পাচ্ছিলেন, ততবার তিনি সুযোগ তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু তিন মিনিটে গোল খাওয়ার পর থেকেই ভারতীয় দল যেন ছন্দ হারাতে থাকে। প্রথমার্ধে প্রায় কোনওভাবেই সুযোগ তৈরি করতে পারছিলেন না ভারতীয় ফরোয়ার্ডরা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top