News Flash

  • Home
  • Uncategorized
  • নোটবন্দি নিয়ে পাল্টা তোপ বিজেপিকে : নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, দাবি রাহুল গান্ধীর
Image

নোটবন্দি নিয়ে পাল্টা তোপ বিজেপিকে : নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, দাবি রাহুল গান্ধীর

মহাসমুন্দ, ১৩ নভেম্বর (হি.স.) : আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে নোটবন্দি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার বিলাসপুরের জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘মা-ছেলে জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। নোটবন্দির জন্যই তাদের বেনামি সংস্থাগুলি প্রকাশ্যে চলে এসেছে। আর তারাই কিনা আবার সরকারের নোটবন্দি নিয়ে প্রশ্ন তুলছে! তারাই কিনা আবার মোদী কেমন কাজ করছে তার জন্য শংসাপত্র দিতে উদ্যত! আজ নোটবন্দির কারণে তারা জামিনের আর্জি করতে বাধ্য হয়েছে। বিজেপি উন্নয়নের স্বপক্ষে। উন্নয়নের জন্য অঙ্গীকার বদ্ধ বিজেপি।’ এবার পাল্টা এই একই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিবেরা। উপকৃত হয়েছে বিত্তবানেরা বলে দাবি করেছেন তিনি।
ছত্তিশগড়ের মহাসমুন্দের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে কোনও শিল্পপতিকে দাঁড়াতে হয়নি। স্যুট-বুট পরা কাউকে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। গরিব মানুষদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ধনীদের কালো টাকাকে সাদা করতে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। গরিবদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে ধনীদের লাভ পাইয়ে দেওয়া হয়েছে। রাফাল প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধী বলেন, রাফাল চুক্তির মাধ্যমে অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top