News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে গাফিলতি করায় ৯ জন শিক্ষককে শোকজ এডিসি প্রশাসনের
Image

কর্তব্যে গাফিলতি করায় ৯ জন শিক্ষককে শোকজ এডিসি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, খুমুলুঙ, ১২ নভেম্বর৷৷ কর্তব্যে গাফিলতি করায় ৯ জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ শোকজ নোটিশ জারি করেছে৷ আজ শিক্ষা দপ্তরের দায়িত্ব প্রাপ্ত উপমুখ্য নির্বাহী আধিকারিক মুসলিম উদ্দিন আহমেদ এ সংবাদ জানান৷ তিনি জানান গত ৯ এবং ১০ নভেম্বর উত্তর জোন্যাল আওতাধীন কাঞ্চনপুর এবং খুমতয়া সুকল পরিদর্শক এলাকার বিভিন্ন সুকল পরিদর্শন করেন৷ সুকল পরিদর্শন কালে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের পড়াশুনা সম্পর্কে অবগত হন৷ সুকল পরিদর্শনকালে বিনানোটিশে শিক্ষক শিক্ষিকা সুকলে উপস্থিত ছিলেন না৷ সেইসব শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে শোকজ নোটিশ জারী করা হয়েছে৷ কাঞ্চনপুর সুকল পরিদর্শক আওতাধীন ১৪৭টি সুকল ইনচার্জ, প্রধান শিক্ষক সহকারী সুকল পরিদর্শক সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে স্থানীয় রাজস্ব ডাক বাংলোতে এক পর্যালোচনা বৈঠক হয়৷ একই ভাবে খুমতয়া সুকল পরিদর্শক আওতাধীদের সকল সুকলের শিক্ষকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ পানীয় জল সমস্যা দূরীকরণে সাতনালা ছাত্রাবাস সহ বেশ কিছু সুকলের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়৷ এছাড়া পড়াশোনার দুর্বল যেসব ছেলেমেয়ে রয়েছে৷ সেইসব ছেলেমেয়েদের বিশেষ শিক্ষাদানের মাধ্যমে দুর্বলতা কাটিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, ১২ ডিসেম্বর থেকে সব সুকলে পরীক্ষা আরম্ভ করা হবে৷ ২৪-২৬ ডিসেম্বর মধ্যেই বার্ষিক পরীক্ষার খাতা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সুকলে দেখানো হবে৷ পরীক্ষার খাতার দুবর্লতা সম্পর্কে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দেখাতে হবে৷ ৩০ ডিসেম্বরের মধ্যে সব সুকলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে৷ তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়নে কোন ধরনের দুর্বলতা বরদাস্থ করা হবে না৷ উত্তর জোন্যাল এলাকার সুকল পরিদর্শন কালে শিক্ষা দপ্তরের প্রধান আধিকারিক অমরদ্বীপ দেববর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আফিসারগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top