নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে শ্লীলতহানির দায়ে অভিযুক্ত বিজেপি নেতা দীলিপ কুমার রায়কে৷ রবিবার তিনি মহিলা থানায় আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ তাকে এদিনই আদালতে সোপর্দ করা
হয়েছে৷ দীলিপ কুমার রায় সহ বনমালীপুর মন্ডলের আরও এক নারীনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি মামলা করেছিলেন রত্না দেবনাথ নামে এক মহিলা৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে৷ কিন্তু, অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছিল না৷ শেষ পর্যন্ত রবিবার দীলিপ কুমার রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে৷ এর আগে বিজেপি রাজ্য নেতৃত্ব অবশ্য দীলিপ কুমার রায়কে দল থেকে বহিস্কার করেছিল৷ শনিবার প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মঠচৌমুহনীতে পথ অবরোধ সংগঠিত করেছে৷ তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ মামলার অন্যতম দুই অভিযুক্ত দীপক কর এবং মনিষা সাহা জামিনে মুক্ত আছেন৷

শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার বিজেপির মন্ডল স্তরের নেতা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















